bdBD Recruiters
  • হোম
  • সব চাকরি
  • সিভি মেকার
+ চাকরি পোস্ট করুন

প্রাইভেসি পলিসি

সর্বশেষ আপডেট: ১ নভেম্বর, ২০২৬

সংক্ষেপে

BD Recruiters (bdrecruiters.com) আপনার ব্যক্তিগত তথ্য যতটা সম্ভব কম ব্যবহার করে। আমাদের কোনো ইউজার অ্যাকাউন্ট ডাটাবেস নেই।

Google / LinkedIn / Facebook দিয়ে লগইন

  • লগইনের সময় আমরা শুধু আপনার নাম, ইমেইল ও অ্যাকাউন্ট আইডি পাই — শুধু আপনি আসল মানুষ কিনা যাচাই করতে।
  • এই তথ্য শুধু আপনার ব্রাউজার সেশনে থাকে এবং লগআউট বা ব্রাউজার বন্ধ করলেই মুছে যায়। কোনো ডাটাবেসে সেভ হয় না।
  • আমরা কখনো আপনার পাসওয়ার্ড, ফ্রেন্ড লিস্ট, পোস্ট বা অন্য কোনো তথ্য দেখি বা চাই না।

জব পোস্ট

  • বিজ্ঞপ্তিতে আপনি যা লেখেন (কোম্পানি, পদ, বিবরণ, আবেদনের ইমেইল/লিংক) তা প্রকাশের জন্য সংরক্ষিত হয়।
  • আপনার যোগাযোগের ইমেইল শুধু অ্যাডমিন যোগাযোগের জন্য রাখা হয়, প্রকাশ্যে দেখানো হয় না।
  • স্প্যাম ঠেকাতে IP ঠিকানা এবং অ্যাকাউন্ট আইডির একটি একমুখী হ্যাশ (যা থেকে আসল তথ্য বের করা যায় না) রাখা হয়।
  • ডেডলাইনের পর বিজ্ঞপ্তি স্বয়ংক্রিয়ভাবে সরিয়ে ফেলা হয় এবং পরবর্তীতে মুছে ফেলা হয়।

সিভি মেকার

সিভির কোনো তথ্য আমাদের সার্ভারে পাঠানো বা সংরক্ষণ করা হয় না। পুরো সিভি আপনার ব্রাউজারেই তৈরি হয় এবং সেখান থেকেই PDF ডাউনলোড হয়।

কুকি

শুধু একটি প্রয়োজনীয় সেশন কুকি ব্যবহার হয় (ফর্ম নিরাপত্তা ও লগইনের জন্য)। কোনো বিজ্ঞাপন বা ট্র্যাকিং কুকি নেই।

তথ্য মুছে ফেলা

বিস্তারিত: ডেটা মুছে ফেলার নির্দেশনা।


Privacy Policy (English summary)

BD Recruiters does not keep user accounts. When you sign in with Google, LinkedIn or Facebook we receive your name, email and account ID only to verify you are a real person; this is held in your browser session and discarded on logout or when the browser closes. Job posts you submit are stored for publication; your contact email is visible to the administrator only. To limit spam we keep your IP address and a one-way hash of your account ID with the job post. CV Maker data never leaves your browser. We use one essential session cookie and no advertising or tracking cookies.

© ২০২৬ BD Recruiters · বাংলাদেশের সহজ ও নির্ভরযোগ্য চাকরির পোর্টাল
  • সব চাকরি
  • ফ্রি জব পোস্ট
  • সিভি মেকার
  • প্রাইভেসি